শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

ম্যারাথন সাঁতারে সোনা জিতে ইতিহাসে শ্যারন

স্পোর্টস রিপোর্টার: প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের শ্যারন ফন রুভেনডাল। গতকাল বৃহস্পতিবার ২ ঘন্টা ৩ মিনিট ৩৪ দশমিক ২ সেকেন্ড সময নিয়ে জিতেছেন তিনি। অস্ট্রেলিযার মোয়েশা জনসন ৫ দশমিক ৫ সেকেন্ড পিছিয়ে রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন ইতালির জিনেভরা তাদেউচি।

পানি দূষণের মাত্রা প্রতিযোগিতার জন্য যথেষ্ট নিরাপদ বিবেচিত হওযার পর আইফেল টাওযারের পাশে সিন নদীতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ২০১৬ সালে রিওতে স্বর্ণপদক বিজযী এবং টোকিওতে রৌপ্য পদক বিজযী ফন রুভেনডালের জন্য এই ইভেন্টে এটি তৃতীয অলিম্পিক পদক ছিল। ৩০ বছর বযসী ডাচ এই নারী ২০২২ সালে বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিযনও হয়েছিলেন। 

সোনা জেতার পর মিক্সড জোনে সাংবাদিকদের ফন রুভেনডাল বলেছেন যে এই বিজয তার পোষা কুকুর রিওর স্মৃতিতে উৎসর্গ করেছেন। গত মে মাসে মারা গিয়েছিল রিও, ‘সাঁতার যেমন আমার সবকিছু, তেমনি সেও (রিও) আমার সবটা জুড়ে ছিল। মে মাসে ও মারা যাওয়ার পর আমার পৃথিবী স্থির হয়ে গেল এবং আমি তার জন্য আরও একবার সাঁতার কাটতে চেয়েছিলাম।’

রিওর মৃত্যুতে কষ্ট পেলেও রুভেনডালকে সাহস জুগিয়েছেন তার বাবা। সেই স্মৃতি মনে করে স্বর্ণ জেতা এই সাঁতারু বলেন, ‘আমার বাবা বলেছেন, আরও একবার সাঁতার কাটো এবং তার (রিও) জন্য হলেও এটি করো। আমি সেটাই করেছি।

অনলাইন আপডেট

আর্কাইভ